মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ১১:৪৮আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১১:৪৮

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে থেকে তারা সড়ক অবরোধ করেন। 
 
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তারা এই অবরোধ করেন। এতে ওই এলাকার সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। 

বিক্ষোভের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম। তিনি বলেন, শ্রমিকরা কয়েক মিনিট সড়কে অবস্থান করেছিলেন। এখন সড়কে নেই। বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে মিরপুর মডেল থানার ওসি মো. মহসিন জানান, শ্রমিকরা এখন তাদের গার্মেন্টসের সামনে অবস্থান করছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য মালিকপক্ষ ও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলছি। শ্রমিকদের দাবি কারখানা স্থানান্তরের আগে তাদের যেন তিন মাসের অগ্রিম বেতন দেওয়া হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা অভিযোগ করে বলেছেন, কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ কারখানাটি বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান। দাবি না মানায় তারা সকাল থেকে শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে নামেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের গার্মেন্টসের সামনে যেতে অনুরোধ করেন।

এদিকে শ্রমিকরা সড়ক অবরোধের কারণে সকাল থেকে শেওড়াপাড়া দিয়ে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম