গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন ডেসকোর গ্রাহকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ অক্টোবর ২০২৩, ০৬:০৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:৩০

গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎ নেই ডেসকোর মিরপুর, উত্তরা, বনানীসহ প্রায় সব এলাকায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গ্রিড ফেল করে।

জানা যায়, আমিনবাজার পাওয়ার গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন ডেসকোর গ্রাহকরা। ডেসকোর হটলাইন নম্বরে ফোন দিলে একজন কর্মকর্তা জানান, গ্রিড ফেল করায় ডেসকো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে।

এই প্রতিবেদন লেখার সময় মিরপুরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলেও জানান তিনি। তবে গ্রিডের সমস্যা কী, কোথায় হয়েছে এবং কখন নাগাদ এই সমাধান হবে, তার কিছুই বলতে পারেননি তিনি।

এদিকে গুলশান, বনানী ও বারধারার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিকল্প উপায়ের বিদ্যুৎ সরবরাহ চালু করে ডেসকো। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় সরবরাহ শুরু হচ্ছে।

ডেসকোর ওয়েবসাইটে গ্রাহকদের অভিযোগ বা সমস্যা জানানোর জন্য যেসব ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছে তার বেশিরভাগই বন্ধ পাওয়া যায়।

বর্তমানে ঢাকায় দুটি বিতরণ সংস্থা বিদ্যুৎ সরবরাহ করছে– ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)। এর মধ্যে ডেসকোর অধীন এলাকাগুলো হচ্ছে– টঙ্গী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান,বারিধারা, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, গুলশান, পলবী, কাফরুল, রূপনগর, ইব্রাহিমপুর, আগারগাঁও, মনিপুর, কল্যাণপুর। জানা যায়, ডেসকোর অধীন বেশিরভাগ এলাকা এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

/এসএনএস/এলকে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে