জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রমে ‘অসাধারণ অবদানের’ স্বীকৃতি পেলো দক্ষিণ সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৩, ২১:১৬আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২১:১৬

দক্ষতার সঙ্গে জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম সম্পাদন করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) স্বীকৃতি দিয়েছে স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রাধীন ‘জন্ম ও মৃত্যুনিবন্ধন’ এর দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।  

জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমে ‘অসাধারণ অবদানের’ স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

‘জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস ২০২৩’ উপলক্ষে গত ৬ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসিকে এই সম্মাননা প্রদান করা হয়। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এই সম্মাননা সনদ ও স্মারক গ্রহণ করেন।

এদিকে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমকে জনবান্ধব ও সহজতর করতে পুরো প্রক্রিয়াকে ঢেলে সাজিয়েছে ডিএসসিসি। আওতাধীন এলাকায় জন্মগ্রহণকারী বা স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিরা এখন আরও সহজেই জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম সম্পাদন করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি।

নতুন কার্যক্রমের আওতায় জন্ম-মৃত্যুনিবন্ধন সম্পাদন করতে নিবন্ধন সনদ পাওয়ার যোগ্য ব্যক্তিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট (https://dscc.gov.bd/) এ প্রবেশ করে ‘জন্ম ও মৃত্যুনিবন্ধন’ আইকনে ক্লিক করতে হবে। এরপর ফরমে চাওয়া তথ্য পূরণ করে অনলাইনেই আবেদন দাখিল করতে হবে। পরবর্তীতে অনলাইনে পূরণকৃত আবেদন প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে দাখিলপূর্বক জন্ম-মত্যুনিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে। অথবা সরাসরি https://bdris.dscc.gov.bd এ প্রবেশ তা সম্পন্ন করা যাবে।

এর আগ্র ২০২২ সালের অক্টোবর হতে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮৩ হাজার ৩৫ জনকে জন্ম নিবন্ধন এবং ১ হাজার ৮ শত ৪৯ জনকে মৃত্যু নিবন্ধন সনদ প্রদান করেছে।

/এএইচএ/আরআইজে/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের