‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, আপনার বিবেককে জিজ্ঞেস করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৩, ১৩:৫২আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৩:৫২

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, তা আপনার বিবেককে জিজ্ঞেস করুন। কে বেশি অপরাধ করেছে, কে কম অপরাধ করেছে, সেটা আপনারা বিবেক দিয়ে বুঝে আগামী নির্বাচনে ভোট দেবেন।’

বুধবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ আয়োজিত তৃতীয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যা সত্য তা বলা উচিত। না বললে সেটা অন্যায় বলে আমি মনে করি। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার গঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার, আবার বিএনপি-জামায়াত সরকারও গিয়েছে। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং বিভিন্ন জায়গায় যে বোমা বিস্ফোরণ হয়েছিল; বিশেষ করে ১৭ আগস্ট।’

তিনি আরও বলেন, ‘ওই দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশের একটি জেলা বাদ দিয়ে ৬৩টি জেলার ৫০০টি জায়গায় একসঙ্গে বোমা বিস্ফোরণ হয়েছিল। প্রধানমন্ত্রী তার জবাব দিয়েছেন ৫৬৩টি মডেল মসজিদ গড়ে। সারা বিশ্বে একসঙ্গে এত মসজিদ কখনও তৈরি হয়নি সরকারি টাকায়। আমাদের প্রধানমন্ত্রী সেটা করেছেন।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আদেশ দিয়েছেন যেন একটা ইমাম সম্মেলন করি। আগামী ৩০ (অক্টোবর) তারিখে আমাদের ইমাম সম্মেলন। পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠে আমরা এক লাখ ইমাম সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা সৌদি আরবের কাছে চিঠি দিয়েছি। মদিনা শরিফের মসজিদের ইমামদের পক্ষ থেকে যেন দুজন ইমাম যেন আমাদের সম্মেলনে উপস্থিত হয়।’

তিনি বলেন, ‘গত পাঁচ বছরে আমাদের এক হাজার ৬০০ ইমাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী তাদের পুরস্কার প্রদান করবেন ও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন।’

সম্মেলনে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামাকারী আবু রায়হান, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ২ সার্ভিস সেতু খুললোনতুন দুই সেতুতে লাগবে না টোল, সুবিধা পাবে কত জেলার মানুষ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ