মতিঝিলে আবাসিক হোটেল থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ১০:২৭আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১০:২৭

রাজধানীর মতিঝিল থানাধীন সালিমার রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই কর্মচারীর নাম মো. আল মামুন আরাফাত (১৮)। তিনি পিরোজপুর জেলার ইন্দুরখানি উপজেলার প্রত্যাশী গ্রামের আল আমিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।

মৃত আল মামুনের চাচা মো. ইয়াসিন বলেন, আল মামুন ৮ থেকে ১০ দিন ধরে কমলাপুরে সালিমার রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলে কাজ করতো। গত রাতে হোটেল থেকে আমাকে জানানো হয়, মামুন ওয়াশ রুমে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়েছে। সংবাদ শুনে হোটেলে যাই। পরে মতিঝিল থানার পুলিশের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মামুন ফাঁস দিয়ে আত্মহত্যা করার মতো কোনও কারণ আমরা দেখছি না। শুনেছি, সেখানে বয়ের কাজ করতো। বাবুর্চির সঙ্গে তার তর্কাতর্কি হয়েছিল। এখন পুলিশের তদন্ত বেরিয়ে আসবে প্রকৃত কারণ।

/এআইবি/আরটি/এনএআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী