যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত, আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১২:৪৮আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১২:৫৮

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে মো. ফিরোজ মিয়া (৫৪) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইলে এ দুর্ঘটনা ঘটে। ডিএমপির যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুজ্জামান এ তথ্য জানান।

ফিরোজ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মইশালী গ্রামের কাসেম মিয়ার ছেলে। কদমতলীর সাদ্দাম মার্কেট জিরো পয়েন্ট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।

মৃতের ফুফাতো ভাই মো. কবির বলেন, ‘ফিরোজ ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিল। শুক্রবার বিকালে বাসা থেকে বের হয়। রাতে খবর পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’

এসআই বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে মাতুয়াইলে ট্রাকের ধাক্কায় ওই অটোরিকশাটি উল্টে যায়। এ ঘটনা চালকসহ অটোরিকশার দুই আরোহী আহত হন। গুরুতর অবস্থায় চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম