দুর্গাপূজায় শান্তি বজায় রাখতে যেসব পরামর্শ পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ১৮:৩৪আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৮:৩৪

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নাগরিকদের বেশ কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

যার মধ্যে রয়েছে, দুর্গাপূজা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, ইউটিউব, টুইটার অথবা ব্লগ এবং মোবাইল ফোনের মাধ্যমে কোনও ব্যক্তি বা গোষ্ঠী যেন অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলে পুলিশকে অবহিত করতে হবে। পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আজান ও নামাজের সময় মাইক ও বাদ্য বাজানো বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূজা মণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্রস্থান পথের ব্যবস্থা রাখতে হবে। পূজা মণ্ডপে কোনও ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন ও গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আর্চওয়ে গেট স্থাপন করতে হবে। পূজা মণ্ডপে ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইট, হ্যাজাক লাইট ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে। পূজা মণ্ডপে নিরাপত্তার লক্ষ্যে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লেখা আর্মড ব্যান্ড প্রদান করতে হবে। পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে হবে।

প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। পূজা মণ্ডপে শোভাযাত্রা এবং প্রতিমা বিসর্জনের সময় দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করা এবং রাতের বেলায় মণ্ডপে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম: ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কন্ট্রোল রুম: ০২-৫৫১০২৬৬৬, ০২-২২৩৩৮১১৮৮, ০২-৪৭১১৯৯৮৮, ০১৩২০০৩৭৮৪৫-৪৬, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কন্ট্রোল রুম: ০২-৪৮৯৬৩১১৭, ০১৭৭৭৭২০০২৯ এবং ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২-২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩১৮১-৮২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া, যেকোনও জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবা পেতে টোল ফ্রি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী