ঢাকায় বিএনপির ২১৮ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ১১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ২০:১২আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২০:১২

ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ২১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া ১১ জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাংলা ট্রিবিউনের আদালত প্রতিবেদক সংশ্লিষ্ট থানাগুলোর জিআর শাখা থেকে গ্রেফতার সংক্রান্ত এ তথ্য সংগ্রহ করেছেন।

এদিন ঢাকা মহানগর এলাকার ৪২টি থানায় পুরোনো বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে ২১৮ জনকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া ঢাকা জেলার ৫টি থানা থেকে মোট ১১ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে মহানগরে ১১ জনের দুইদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

এদিন নেতাকর্মীদের পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর রমনা থানা এলাকার ৫ জন, শাহবাগে ৫ জন, ধানমন্ডিতে ১৯ জন, হাজারীবাগে ১০ জন, যাত্রাবাড়ীতে ১৮ জন, ডেমরায় ৫ জন, শ্যামপুরে ৫ জন, কদমতলীতে ৬ জন, মতিঝিলে ৪ জন, পল্টনে ১৪ জন, শাহজাহানপুরে ১ জন, রামপুরায় ২ জন, সবুজবাগে ১ জন, তেজগাঁও ৫ জন, পল্লবীতে ১২ জন, কাফরুলে ৫ জন, মোহাম্মদপুরে ৫ জন, আদাবরে ৩ জন, গুলশানে ২ জন, বনানীতে ৩ জন, বাড্ডায় ১২ জন, ভাটারায় ২ জন, উত্তরখানে ২ জন, বিমানবন্দরে ১ জন, উত্তরা পশ্চিমে ২ জন, উত্তরা পূর্ব ২২ জন, তুরাগে ২ জন, কোতোয়ালিতে ২ জন, বংশালে ৩ জন, লালবাগে ২ জন, চকবাজারে ১ জন, কামরাঙ্গীরচরে ৭ জন, কলাবাগানে ৩ জন, নিউমার্কেটে ১ জন, দারুস সালামে ১ জন, খিলগাঁওয়ে ১ জন, মুগদায় ২ জন, সূত্রাপুরে ১ জন, গেন্ডারিয়ায় ৩ জন ও ওয়ারী থানা এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও ঢাকা মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার ৫টি থানা এলাকা থেকে মোট ১১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের