চাকরির প্রলোভনে মেয়েদের যৌনকাজে বাধ্য করতো স্বামী-স্ত্রী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ২৩:০৬আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২৩:৩১

সংসারের অভাব-অনটন দূর করার আশায় কাজের সন্ধান করছিলেন ৩৩ বছর বয়সী এক নারী। এসময় নাছির উদ্দিন নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়। মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা উপার্জনের ব্যবস্থা করে দেবে বলে জানায় নাসির। কয়েক দিন পর ওই নারীকে মোবাইল ফোনে নাসির জানায়, তার জন্য ভালো চাকরির ব্যবস্থা করা হয়েছে।

এ আশ্বাসে গত ১৬ জুলাই ঢাকা আসেন ওই নারী। পরে তাকে ভাটারা থানাধীন জোয়ার সাহারা বাজারের উত্তর পাশে নিজের ভাড়া বাসায় নিয়ে আটকে রাখে নাসির উদ্দিন। সেখানে আরেকটি মেয়ে ছিল। একপর্যায়ে দুই নারীকেই নাছির উদ্দিন ও তার স্ত্রী নার্গিছ আক্তার বৃষ্টি যৌনকাজ করে অনেক টাকা আয় করার প্রলোভন দেখায়। এতে রাজি না হওয়ায় তাদের আরেকটি রুমে আটকে রাখা হয়।

পরে গোপনে খবর পেয়ে র‌্যাব-১ অভিযান চালিয়ে দুই ভিকটিমকে উদ্ধার করে। আটক করা হয় নাছির উদ্দিন ও তার স্ত্রীকে।

এ ঘটনায় গত ১৭ জুলাই ভাটারা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন ৩৩ বছর বয়সী ওই নারী। তদন্ত শেষে ভাটারা থানার এস আই সজিব হোসেন রাজু গত ১৪ অক্টোবর নাছির উদ্দিন ও তার স্ত্রী নার্গিছ আক্তার বৃষ্টিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বলা হয়, নাছির উদ্দিন ও তার স্ত্রী নার্গিছ আক্তার বৃষ্টি তাদের টিনশেড বাসায় দেশের বিভিন্ন স্থান থেকে এনে অসহায় নারীদের চাকরি ও বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আটক রাখতো। পরে তাদের যৌনকাজে বাধ্য করা হতো। এ কাজের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে আসছিল তারা।

এস আই সজিব হোসেন রাজু বাংলা ট্রিবিউনকে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। তাই আদালতে অভিযোগপত্র দাখিল করেছি।

/এমওএফ/এফএস/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’

সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম