১০ বছর আগের মামলায় বিএনপির ইসহাক সরকারসহ ৪৮ জনকে খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ অক্টোবর ২০২৩, ১৭:১১আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৭:১১

রাজধানীর বংশাল থানা এলাকায় ১০ বছর আগে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার ও তার ভাই ইয়াকুব সরকারসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর ৪৮ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করা হয়। অপর দিকে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহন মোল্লা নামে বিএনপির এক কর্মীকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে আসামি ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা অনুপস্থিত ছিলেন। কারাদণ্ডপ্রাপ্ত মোহন মোল্লা পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন।

২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়। মামলাটি তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। মামলার বিচার চলাকালে তিন জন মারা যান।

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে