‘সংখ্যালঘুদের বিষয়ে মানবাধিকার কমিশন সোচ্চার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৩, ১৫:৩৪আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৫:৩৪

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় সংখ্যালঘুরা যাতে কোনও ধরনের সহিংসতার শিকার না হন, সে জন্য জাতীয় মানবাধিকার কমিশন সোচ্চার রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘পূজার পুরো সময়জুড়ে আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা প্রতিরোধে আমরা সরকারের সব গুরুত্বপূর্ণ বিভাগে যোগাযোগ রেখেছি।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা তার সঙ্গে ছিলেন। ড. কামাল উদ্দিন আহমেদ ও সেলিম রেজা মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্যদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আরও ছিলেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। এই সম্প্রতির বন্ধন সুদৃঢ় রাখা আমাদের সবার কর্তব্য। এ ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শ্রদ্ধাবোধের কোনও বিকল্প নেই। বাংলাদেশের সংবিধানে জাতি, ধর্ম ও বর্ণ সবার সমানাধিকার নিশ্চিত করা হয়েছে।’

সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রিয় জন্মভূমিতে সব ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন। এ লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে।’

/জেইউ/আরকে/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের