পুলিশ কল্যাণ তহবিল বিল সংসদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ১৬:৫৫আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৬:৫৫

বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল জাতীয় সংসদে তোলা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিলটি তোলার পর তা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৮৬ সালে সামরিক আমলে করা দ্য পুলিশ (নন গেজেটেড এপ্লয়িইজ) ওয়েলফেয়ার ফান্ড অর্ডিন্যান্স রহিত করে নতুন এই আইনটি করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, কর্মচারী বলতে পুলিশ সাব–ইন্সপেক্টরের নিচের পদমর্যাদার কোনও পুলিশ এবং পুলিশ অধিদফতরে কর্মরত পুলিশ নন এমন সব কর্মচারীকে বোঝাবে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড নামে একটি বোর্ড থাকবে। পদাধিকার বলে মহাপুলিশ পরিদর্শক এই বোর্ডের চেয়ারম্যান হবেন। তহবিল থেকে কর্মচারী ও তাদের পরিবারকে কল্যাণ অনুদান মঞ্জুরি করবে বোর্ড। কর্মচারীদের দেওয়া চাঁদা, সরকারি অনুদান, তহবিলের অর্থ বিনিয়োগ থেকে পাওয়া মুনাফা এবং অন্য কোনও বৈধ উৎস থেকে পাওয়া টাকায় তহবিল গঠন করা হবে। প্রত্যেক কর্মচারীর বেতন থেকে মাসিক চাঁদা হিসেবে সরকার নির্ধারিত পরিমাণ টাকা কেটে তা তহবিলে জমা করা হবে।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম