নতুন ১৮ ওয়ার্ডে হবে পরিকল্পিত খেলার মাঠ: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ১৭:২১আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৭:২১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধিভুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ডেমরা এলাকায় মেন্দিপুর খেলার মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

এ সময় শেখ তাপস বলেন, ‘নির্বাচনি ইশতেহারেই আমি বলেছিলাম, ছোট হোক বা বড় হোক, প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে খেলার মাঠ করার উদ্যোগ নেবো। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমরা অনেক জায়গা দখলমুক্ত করে ১০টি ওয়ার্ডে নতুন করে খেলার মাঠ তৈরি করেছি। নতুন যে ১৮টি ওয়ার্ড সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে সে ওয়ার্ডগুলোতেও আমরা পরিকল্পিতভাবে খেলার মাঠ তৈরি করবো।’

নগরীর দখল হয়ে যাওয়া খালগুলো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা খালগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দফাতেই একটা বড় অংশ দখলমুক্ত করি। কিন্তু ভূমিদস্যুরা থেমে থাকে না। তারা সুযোগের সন্ধানে থাকে। আবার দখল করার চেষ্টা করে। সে জন্য খাল উদ্ধারে আমরা দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আগাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের চারটি খাল (শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালুনগর খাল) নিয়ে যে প্রকল্প দিয়েছেন, আমরা তা বাস্তবায়নে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি।’

খাল-নদীকে পয়ঃপ্রণালীর দূষণ হতে রক্ষা করার উপায় সম্পর্কে মেয়র বলেন, ‘অপরিকল্পিতভাবে হুটহাট চমক দেখালে খাল-নদীকে পয়ঃপ্রণালীর দূষণ হতে রক্ষা করা যাবে না। এখন আমরা যে খালগুলো নিয়ে কাজ করছি সেখানেও অনেক পয়ঃবর্জ্যের সংযোগ রয়েছে। জিরানী, মান্ডা, কালুনগর ও শ্যামপুর খালে যে পয়ঃপ্রণালি সংযোগ রয়েছে সেগুলোকে আমরা অন্য দিকে ধাবিত করবো। খালের পাশ দিয়ে পিট করে দেবো। সেই পিট দিয়ে এগুলো মূল প্রণালি সংযোগে চলে যাবে।’

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী