প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৬:২৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৬:২৯

বিএনপির সমাবেশের সময় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্য হত্যা ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।

রবিবার (২৯ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে সমিতির সভাপতি মিজানুর রহমান মামুনের নেতৃত্বে শতাধিক আইনজীবী এই মিছিলে অংশ নেন। এ সময় তারা বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে একই এলাকায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন মিয়ার নেতৃত্বে এই মিছিল বের হয়।

মিছিলটি ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকে আসলে পুলিশ আদালতের প্রধান ফটক আটকে দেয়। এসময় বেশ কিছুক্ষণ হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।

উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডাকে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর রবিবার হরতালের ডাক দেয় বিএনপি।

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম