গরিবের আইনজীবী বাসেত মজুমদার চিরস্মরণীয় হয়ে থাকবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ২৩:৫৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২৩:৫৮

সামান্য অর্থে কিংবা বিনামূল্যে বিচারপ্রার্থীদের জন্য লড়াই করা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আব্দুল বাসেত মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন।

বক্তারা বলেন, আব্দুল বাসেত মজুমদার এমন এক ব্যক্তিত্ব ছিলেন, যাকে টার্ন করা কঠিন। অনেক নবীন আইনজীবী তার কাছে মামলা নিয়ে গিয়েছেন। সামান্য খরচে মামলা করে দিতেন। কখনও প্যাকেট খুলে দেখতেন না সেখানে কত টাকা আছে। এ জন্য তিনি গরিবের আইনজীবী নামে খ্যাত হয়ে ছিলেন। তিনি তার কর্মগুণে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আর তার যে পরিচিতি, তা তার সন্তান সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজার মাধ্যমে ফুটে উঠবে বলে আমাদের বিশ্বাস।

বক্তারা আরও বলেন, বাসেত মজুমদার সব সময় আইনকানুন দেখে, বই দেখে শুনানি করতেন এমন নয়, ফ্যাক্টের ওপর শুনানি করে তিনি রিলিফ নিয়ে হাসিমুখে কোর্ট রুম থেকে বের হতেন। তিনি আমাদের আইনজীবীদের সাহায্য করেছেন বলেই অনেকেই আমরা আজ প্রতিষ্ঠিত (বিচারপতি-রাষ্ট্রপক্ষের আইনজীবী) হয়েছি। তার জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করা উচিত।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিচারপতি এম আর হাসান, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি শেখ হাসান আরিফ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট ড. বষির উল্ল্যাহ, অ্যাডভোকেট এ কে এম ফয়েজ, অ্যাডভোকেট ওয়াজি উল্ল্যাহ, বাসেত মজুমদারের ছেলে সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালসহ অন্যান্য সাবেক ও বর্তমান আইনজীবী নেতারা।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের