পুলিশ সদস্য নিহত: হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৩, ১৩:০১আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৩:০৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষে গত ২৮ অক্টোবর পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। সোমবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে থেকে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।  

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির সমাবেশে যাকে হত্যা করা হয়েছে তার বাবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি যখন যুদ্ধে ছিলেন চিন্তা করেনি তার ছেলেকে স্বাধীন দেশে নির্মমভাবে খুন হতে হবে। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনও অপশক্তিকে বাংলাদেশের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আপনারা (বিরোধী দল) যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন তাহলেই কেবল আন্দোলন করবেন, না হলে নয়।

তারা বলেন, এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার করলেই হবে না, তাদের (হামলাকারী) সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

বিক্ষোভ কর্মসূচি শেষে এ হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার সভাপতিত্বে এবং মহাসচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও ছিলেন– উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান, এম টিপু সুলতান, যুগ্ম মহাসচিব মো. ইসমাইল, মো. জুয়েল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মালতি আরা প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের