প্রধান বিচারপতির বাসভবনসহ আদালত অঙ্গনের নিরাপত্তা নিয়ে কমিটির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ২২:১৫আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২২:১৫

প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কোয়ার্টারসহ আদালত অঙ্গনের নিরাপত্তা বাড়াতে বৈঠক করেছেন সুপ্রিম কোর্টের নিরাপত্তা কমিটি। বৈঠকে আদালত অঙ্গনসহ বিচারকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।  

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্টাররা।

এছাড়াও পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং এসবি প্রতিনিধিসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

সভায় দেশের সার্বিক পরিস্থিতিতে সুপ্রিমকোর্ট অঙ্গন, প্রধান বিচারপতির বাসভবন, ২০ তলা জাজেস কোয়ার্টারের নিরাপত্তা নিশ্চিত করনের বিষয়টি উঠে আসে। এসব স্থাপনার ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের