সুপ্রিম কোর্টে বিচারকাজ দেখলেন মালদ্বীপের প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৩, ১৪:০১আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৪:০১

সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আসা মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান বিচার কাজ পর্যবেক্ষণ করেছেন।

রবিবার (৫ নভেম্বর) প্রথমে হাইকোর্ট বিভাগের এবং পরে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এদিন সকাল সাড়ে ১১টার পর থেকে প্রায় আধা ঘণ্টার মতো তিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে বিচার কাজ পর্যবেক্ষণ করেন।

এ সময় আপিল বিভাগের বেঞ্চে বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শনিবার (৪ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের প্রধান বিচারপতি বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান। 

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী