ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ১৭:৩৬ আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৭:৩৬

রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ‘ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করেছে সরকার। ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯’ এর বিধান অনুযায়ী  সরকার ইপিজেড বা জোনের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ১১ সদস্যের এই মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডকে শিগগিরই সুপারিশ দিতে বলা হয়েছে।

গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত ইপিজেড নিম্নতম মজুরি বোর্ডের সদস্যরা হলেন— বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বেপজার অতিরিক্ত সচিব ও সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোর্শেদা আক্তার, বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ মোহাম্মদ ফিজনুর রহমান, অর্থ বিভাগের উপসচিব ফৌজিয়া রহমান, বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং মেসার্স সেকশন সেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত মোশাররাফ হোসেন, মেসার্স প্যাসিফিক জিন্স লিমিটেডের (চট্টগ্রাম) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, মেসার্স জি এইচ হেইউয়ে কোম্পানি লিমিটেড ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মুক্তা।

মজুরি বোর্ডকে ইপিজেডের বা জোনের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ইপজেড বা জোন বহির্ভূত এলাকার শিল্প-কারখানার নিম্নতম মজুরি বা বেতন কাঠামো এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে সরকারের কাছে শিগগিরই সুপারিশ পেশ করতে বলা হয়েছে।

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি ঘোষণা
বেজার নিয়ন্ত্রণে যাচ্ছে দেশের সব বেসরকারি ইপিজেড 
২০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে মিরসরাই ইপিজেডের প্রবেশপথ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!