বোরোর উৎপাদন বাড়াতে ১০৮ কোটি টাকার প্রণোদনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৩, ১৭:৩৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭:৩৭

বোরো মৌসুমে উচ্চফলনশীল (উফশী) জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ১০৭ কোটি ৬২ লাখ টাকার প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। চলতি অর্থবছরের (২০২৩-২৪) বরাদ্দ থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

সোমবার (১৩ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে। মাঠ পর্যায়ে শিগগিরই বিতরণ কার্যক্রম শুরু হবে।

কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এর আগে অক্টোবর মাসে প্রথম ধাপে বোরোতে হাইব্রিড জাতের ধানের উৎপাদন বাড়াতে ৯০ কোটি টাকার প্রণোদনার আদেশ জারি করা হয়। এই প্রণোদনার অর্থ মাঠ পর্যায়ে বিতরণ চলছে। চলতি অর্থবছরে (২০২৩-২৪) দুই দফায় বোরোতে প্রণোদনার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৯৮ কোটি টাকা। এ বরাদ্দের পর সুবিধাভোগী কৃষকের সংখ্যা দাঁড়ালো প্রায় সাড়ে ২৯ লাখ।

কৃষি মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে, এর আওতায় সারা দেশের ১৫ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনা পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
এক বছরের জের তিন বছরেও শেষ হয় না, ত্রিমুখী সংকটের শঙ্কায় লাখো কৃষক
গাইবান্ধায় ভুল আগাছানাশকে ১৫ শতক ধানের জমি নষ্ট, দিশেহারা কৃষক
বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?