মানবাধিকার নিয়ে প্রতারণা করা সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১৭:৪৩আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৭:৪৩

মানবাধিকারের নামে জনগণের কাছ থেকে চাঁদা আদায় ও প্রতারণা করা সংস্থার বিরুদ্ধে অভিযোগের পরিমাণ বেড়েছে। তাই, জনস্বার্থে এসব প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের সম্মেলন কক্ষে বিভিন্ন নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের প্রধানদের সাথে এক আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

কমিশন চেয়ারম্যান বলেন, যেসব সংস্থা মানবাধিকারের নামে ব্যবসা করছে, টাকার বিনিময়ে সদস্যপদ, পরিচয়পত্র প্রদান করছে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে তাদের নিবন্ধন বাতিল করার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কারণ, মানবাধিকার একটি বিস্তৃত ধারণা। মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন সংস্থা বেশ কার্যকর কাজ করে যাচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম, উপ-পরিচালক এম রবিউল ইসলাম, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তফা কামাল মজুমদার, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (অতিরিক্ত সচিব) তপন কুমার বিশ্বাসসহ আরও অনেকে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান