আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস ৬২২৯ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৩, ০০:০৯আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:১৪

সারাদেশের অধস্তন আদালতে প্রাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় পাস করেছেন ৬২২৯ জন পরীক্ষার্থী।

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ১৯৮ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩৪ হাজার ৬৪২ জন। গতবারের (২০২২ সালের) এমসিকিউ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৮৪ শতাংশ পরীক্ষার্থী। আর এবারের (২০২৩ সালের) পরীক্ষায় প্রায় ৮৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত হয়েছেন।

এবারের পরীক্ষায় উপস্থিত ৩৪ হাজার ৬৪২ জনের মধ্যে পাস করেছেন ৬২২৯ জন পরীক্ষার্থী। তবে বেশকিছু কারণে ৭ জন পরীক্ষার্থীর ফলাফল পেন্ডিং রাখা হয়েছে।

এনরোলমেন্টের পরবর্তী ধাপ লিখিত পরীক্ষার জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।

মূলত, তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা দিয়ে থাকে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
প্রধান বিচারপতির উদ্বেগ 
গণঅভ্যুত্থানের বৈধতা-অবৈধতার বিচার আদালতের বিষয় নয়: শিশির মনির
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা