সহিংসতামুক্ত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আশা করে জাতীয় মানবাধিকার কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১৭:৩৯আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৭:৩৯

সহিংসতামুক্ত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আশা করে জাতীয় মানবাধিকার কমিশন। এমন মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা চাই সহিংসতামুক্ত, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে মানবাধিকার পরিস্থিতির যাতে অবনতি না হয়, সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।

রবিবার (১৯ নভেম্বর) কমনওয়েলথ প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব মন্তব্য করেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন কী ভাবছে এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কমিশনের পর্যালোচনা সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা সাম্প্রতিক সহিংসতার বিষয়ে আমাদের উদ্বেগ জানিয়েছি এবং বলেছি, আমরা চাই সহিংসতামুক্ত, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে মানবাধিকার পরিস্থিতির যাতে অবনতি না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আমাদের বিভিন্ন কার্যক্রম জানতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়াও, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-এর বিষয়ে কমিশনের মতামত জানতে চেয়েছেন। আমরা বলেছি, আমরা এই অ্যাক্টের বিতর্কিত ধারা সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করেছি।’ 

বৈঠকে কমনওয়েলথ প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের উপদেষ্টা এবং প্রধান লিনফোর্ড এন্দ্রুস, রাজনৈতিক উপদেষ্টা লিন্দে মালেলেকা, নির্বাহী কর্মকর্তা জিপ্পি অজাগো, সহকারী গবেষণা কর্মকর্তা (এশিয়া) সার্থক রায়- উপস্থিত ছিলেন। অন্যদিকে, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের