নাশকতার অভিযোগে আদাবর থানা যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ নভেম্বর ২০২৩, ১১:৫৬আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:৫৬

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার অভিযোগে আদাবর থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব শেখসহ (২৬) পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সংস্থাটি বলছে, গ্রেফতার মো. রাকিব শেখ আটটি মামলার পলাতক আসামি। 

রবিবার (১৯ নভেম্বর) রাকিব শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম। এছাড়া মো. মাসুম (৩২), মো. আলমগীর (৩৮) ও মো. রাসেলকে মোহাম্মদপুর থেকে এবং মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে একজনকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

র‌্যাবের এই কর্মকর্তার দাবি, গত কয়েকদিন ধরে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের সময় গ্রেফতারকৃত মো. রাকিব শেখের নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা হচ্ছিল। রাকিবের নেতৃত্বে তার সহযোগীরা মিলে মোহাম্মদপুর থানা এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

রাকিব ও তার অনুসারীদের এসব নাশকতা ও সহিংসতার খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে, তিনি গ্রেফতার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সর্বশেষ কেরানীগঞ্জ জেলায় আত্মগোপন করেন। আত্মগোপনে থাকাবস্থায় ঢাকা মাওয়া হাইওয়ে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার হয় বলেও জানান সিহাব করিম।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের