বাসে আগুন দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ২১:০৩আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২১:০৩

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে সোমবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে ঘটনাস্থলের পাশ থেকে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুলকে (৪৫) গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা।

তিনি বলেন, মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে ফায়ার সার্ভিসের সামনের রাস্তার ওপর বিআরটিসির একটি দুই তলা বাসে যাত্রীবেশে আগুন দেওয়া হয়। আগুনে গাড়ির ওপরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। অভিযান পরিচালনা করে ঘটনাস্থলের পাশ থেকে মো. সাজেদুল আলম টুটুলকে গ্রেফতার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বিআরটিসি গাড়ির চালক ওই আসামিকে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/আরটি/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের