মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজাহারসহ ১৪৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৬:৫৭আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৭:০৯

নাশকতার একটি মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনালের এটিএম আজহারুল ইসলামসহ ১৪৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকার চতুর্থ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের এ আদেশ দেন। চার্জগঠনের ফলে মামলাটির বিচার অনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এ মামলার উল্লেযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন– জামায়াতে ইসলামীর বর্তমান আমির মোহাম্মাদ শফিকুর রহমান ও মো. রফিকুল ইসলাম খান।

২০১১ সালের এ মামলায় চার্জগঠনের শুনানির সময় এটিএম আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। চার্জগঠনের পর আবার কারাগারে নেওয়া হয় তাকে।

২০১১ সালের ১৯ সেপ্টেম্বর কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মতিউর রহমান জামায়াত-শিবিরের ১৩০ নেতাকর্মীকে আসামি করে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর বিকালে আসামি এটিএম আজহারের নেতৃত্বে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার নেতাকর্মী জঙ্গী মিছিলসহ লাঠিসোঁটা নিয়ে শান্তিনগর থেকে রাজমনি ক্রসিংয়ের দিকে আসার সময় কাকরাইল সুপার মার্কেটের সামনে পুলিশের ওপর অক্রোমণ করে এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করে।

মামলাটি তদন্তের পর ২০১৯ সালের ২২ আগষ্ট রমনা থানার এসআই মুাম্মাদ সাইফুল ইসলাম খান জামায়াতের ১৫০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার একজন আসামি পরবর্তী সময়ে মারা গেছেন।  

উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট এটিএম আজহারুল ইসলাম মগবাজারের বাসা থেকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ওই মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দেয়। ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিলে ওই রায় বহাল রাখেন আপিল বিভাগ।

/বিআই/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম