পুলিশের কাজে বাধা, বিএনপির ৬২ নেতাকর্মীর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২০:০২

রাজধানীর বংশালে পুলিশের কর্তব্য ও কাজে বাধা দেওয়াসহ দাঙ্গার অভিযোগে ২০১৮ সালে দায়ের করা মামলায় বিএনপির ৬২ জন নেতাকর্মীকে পৃথক দুই ধারায় সাড়ে তিন বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এই রায় ঘোষণা করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— লতিফ উল্লাহ ফারুক, তাইজুদ্দিন ওরফে লম্বা তাইজু, আ. রহমান ওরফে বোমা রহমান, জহিরুল ইসলামসহ প্রমুখ।

রায়ে উল্লেখ করা হয়, পেনাল কোডের ১৪৭ ধারায় দাঙ্গার করার অভিযোগে আসামিদের দেড় বছর করে কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও  সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

অপর আরেক ধারায় পুলিশের কর্তব্য ও কাজে বাধা দেওয়া অভিযোগে তাদের আরও  দুই বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

রাজধানীর বংশাল থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ ২০১৮ সালের সেপ্টেম্বরে মাসে মামলাটি দায়ের করে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান