বাসে আগুন: আহত ২ কর্মচারীকে ক্ষতিপূরণ দিলো বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৮:৫২আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৮:৫২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের  একটি স্টাফ বাসে করে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন বিমানকর্মীরা। রাত সাড়ে ১১টার দিকে বাসটি বনানীতে পৌঁছালে বাইরে থেকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। গত ১২ নভেম্বরের এ ঘটনায় বিমানের ক্লিনিং স্টাফ  মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাস দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ক্ষতিগ্রস্ত ২ জন বিমানকর্মীকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বিমান। বাসে আগুনের ঘটনায় আহত দুই বিমানকর্মীর পরিবারকে ৫০ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করা হয়

সোমবার (২৭ নভেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  শফিউল আজিম ক্লিনিং স্টাফ  মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাসের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, বিমানকর্মীরা  সার্বক্ষণিক জরুরি পরিষেবায় নিয়োজিত রয়েছে। সকল প্রকার প্রতিবন্ধকতা সত্ত্বেও যাত্রীদের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিমান সেবা চালু রাখা হয়েছে। নিরীহ মানুষকে টার্গেট করে এ ধরণের সহিংসতা কখনও কাম্য নয়। তিনি সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত না করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

/সিএ/এমএস/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের