তেজগাঁওয়ে মেট্রোরেলের নিচে বাস আটকে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১৩:০৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৩:০৬

রাজধানীর তেজগাঁও বিজয় সরণি এলাকার বুধবার (২৯ নভেম্বর) সকালে মেট্রোলের নিচে বিআরটিসির ডাবল ডেকার একটি বাস নষ্ট হয়ে আটকে পড়ে। এতে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামীরা।

ডিএমপির ট্রাফিকের তেজগাঁও বিভাগের ডিসি মোস্তাক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধাবর সকাল সাড়ে ৮টার দিকে বিআরটিসির ডাবল ডেকার একটি বাস মেট্রোরেলের নিচে বিজয় স্মরণি অংশে নষ্ট হয়ে যায়। এটি ইউটার্ন নিতে গিয়ে মেট্রোরেলের পিলারে আঘাত করে। এ সময় বাসটি রাস্তায় আড়াআড়িভাবে পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘খবর পেয়ে ট্রাফিক বিভাগের সদস্যরা সেখানে যান। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। সকাল ৯টার পর ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম