চলন্ত বাইক থেকে ব্যাগ টান, পড়ে গিয়ে পা ভাঙলো রিকশাযাত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ডিসেম্বর ২০২৩, ২১:২৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২২:২৪

রাজধানীর মৎস্য ভবনের সামনে চলন্ত একটি মোটরসাইকেল থেকে এক রিকশা আরোহীর ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় হ্যাঁচকা টানে পড়ে গিয়ে পা ভেঙে গেছে ভুক্তভোগী ওই নারীর। আহত রিকশা আরোহীর নাম মাহমুদা বেগম শিমু (৪৭)। তিনি উদয়ন স্কুলের শিক্ষিকা, হাজারীবাগের গণকটুলিতে পরিবার নিয়ে থাকেন।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

আহতের স্বামী জহিরুল ইসলাম এক এনজিওতে কর্মরত। তিনি জানান, তারা সপরিবারে দুটি রিকশায় কাকরাইলে নিকটাত্মীয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এক বিচারপতির বাসভবনে যাচ্ছিলেন। এসময় একটি রিকশায় ছিলেন তারা স্বামী-স্ত্রী, অন্য রিকশায় সন্তানরা। 

তিনি জানান, তাদের রিকশাটি মৎস্য ভবনের সামনে দিয়ে কিছু দূর যেতেই একটি মোটরসাইকেলে এসে দুজন তার স্ত্রীর হাতে থাকা ব্যাগটি থাবা মেরে ছিনিয়ে নিয়ে যায়। এসময় পড়ে গিয়ে গুরুতর আহত হন স্ত্রী। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ওই ব্যাগে দুয়েকটি কাপড় ছাড়া মূল্যবান কিছু ছিল না বলেও জানান জহিরুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সংবাদ শুনে হাসপাতালে আসেন। আহতের খোঁজ-খবর নেন। তিনি জানান, আহতের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। 

/এআইবি/আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম