বিমানবন্দরে ৭ কেজি সোনা উদ্ধারের ঘটনায় চার আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ৬ কেজি ৯৫৬ গ্রাম সোনাসহ গ্রেফতার চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২ ডিসেম্বর)  দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটযোগে আসামিরা ঢাকায় আসেন।

রবিবার (৩ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই  সফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের আদালত তিন আসামির তিন দিন করে ও এক জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিন দিনের রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— জসীম উদ্দিন, লিটু মিয়া ও জুম্মন খান। অপরা আসামি মো. আলী হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।

জানা যায়, শনিবার যাত্রীরা বিমানবন্দরে অবতরণ করার পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ আভিযান চালিয়ে তাদের আটক করে। পরে উত্তরার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করানো হলে তাদের পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

যাত্রী মো. আলী হোসেনের কাছে তিনটি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (৮৮০ গ্রাম), গোল্ড বার ও অলংকারসহ ১ কেজি ৯৪ গ্রাম সোনা পাওয়া যায়। জসীম উদ্দিনের কাছ থেকে ৯টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (১৯৫০ গ্রাম), গোল্ড বার ও অলংকারসহ ২ কেজি ১৬৪ গ্রাম সোনা,  লিটু মিয়ার কাছ থেকে ২১৬৪ গ্রাম সোনা এবং মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১৫৩৪ গ্রাম সোনা উদ্ধার করা হয়। আসামিদের কাছ থেকে উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় সাত কোটি টাকা।

আরও পড়ুন:

বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে ৭ কেজি সোনা উদ্ধার

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের