ঢাকা-৫ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, তিন জনের স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২২:০০

দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৫ আসনে মনোনয়ন প্রার্থী সংখ্যা ছিল ২২ জন। এরমধ্যে ১০ জনকে বৈধ, ৯ জনকে অবৈধ এবং তিন জনকে ২ ঘণ্টার সময় দিয়ে স্থগিত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানানো হয়।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৫ আসনের প্রার্থীদের এই ঘোষণা করেন।

যাদের মনোনয়ন ‘অবৈধ’ ঘোষণা করা হয়েছে

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর এস এম লিটন, বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন, মুক্তিজোটের মওদুদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. নুরুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী দুই জন- মো. কামরুল হাসান ও নাজিয়া হাসান।

যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে (২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে)

বাংলাদেশ জাতীয় পার্টির সরোয়ার খান, জাকের পার্টির মনির মোল্লা, গণতন্ত্রী পার্টির হাফিজুর রহমান মিন্টু। এই তিন প্রার্থীকে ২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম