বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের লোগো উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৭

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ এর লোগো উন্মোচন করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ লোগো উন্মোচন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ এর লোগো উন্মোচন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বাঙালি জাতিসত্তা, ঐতিহ্য ও সংস্কৃতিকে বহির্বিশ্বের সামনে উপস্থাপন করা ও যুব সমাজকে স্বাস্থ্যসম্মত জীবন ধারায় উদ্বুদ্ধ করা হলো এবারের বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের মূল লক্ষ্য।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আগামী ২৬ জানুয়ারি ৩০০ ফিট তথা শেখ হাসিনা সরণিতে অনুষ্ঠিত হবে। রবিবার থেকে এই ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তারা, ম্যারাথনের স্পন্সররা উপস্থিত ছিলেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের