রেজা কিবরিয়ার গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ১৭:১১ আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:১১

ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসাবে কেন নিবন্ধন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া কর্তৃক দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

রিটকারীর আইনজীবী বলেন, ২০০৮ সালের রাজনৈতিক নিবন্ধন বিধিমালা ৭-এর উপবিধি ও অনুযায়ী নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নামঞ্জুরের বিরুদ্ধে ড. রেজা কিবরিয়া এই রিটটি দায়ের করেছেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং সিনিয়র সহকারী সচিবকে বিবাদী করা হয়েছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
ভিপি নুরের নাম বলে চাঁদা দাবি করা সেই নেতা গ্রেফতার
নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ
সর্বশেষ খবর
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি