বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:১১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:১১

রাজধানীতে পৃথক তিনটি নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রায় ঘোষণা করেন।

কদমতলী থানার মামলা

২০১৩ সালে রাজধানীর কদমতলী থানার নাশকতার  এক মামলায় সাত জনকে পৃথক দুই ধারায় আড়াই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শরীয়ত উল্লা, মুজাহিদ, মীর মো. আসাদুজ্জামান কাকন, সুমন চৌধুরী, আমিন মিয়া, জাহাঙ্গীর আলম ও হারুন অর রশিদ মিশু।

দণ্ডবিধির এক ধারায় তাদের দুই বছর করে সশ্রম করাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, আরেক ধারায়  তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গুলশান ও বনানী থানার মামলা

২০১৮ সালে রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আকরাম হোসেন, সিদ্দিকুর রহমান প্রান্ত, শাহজাহান কবির মন্টু, শরিফুল ইসলাম, তোফায়েল শিকদার, কামাল হোসেন,  মীর মো. স্বপন, ওয়াহিদুল ইসলাম, শাহিন, মামুন চৌধুরী, আব্দুল জলিল ব্যাপারী, রফিকুল ইসলাম ওরফে খোকন ও জয়নাল। আসামিদের মধ্যে প্রথম দুই জনকে পৃথক দুই ধারায় দুই বছর করে  এবং পরের ১০ জনকে দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার মামলা

২০১৮ সালে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ৮ জনকে পৃথক দুই ধারায় তিন বছর করে প্রত্যেককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— আবু তাহের, পারভেজ আলম, রজ্জব আলী পিন্টু, রিয়াজ আহম্মেদ রিয়াজ, শওকত ওরফর সাখাওয়াত হোসেন আনান,নব কুমার দত্ত, ইমরান হোসেন ইমু ও আরিফ হোসেন বাপ্পি।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম