পিএসসির সাম্প্রতিক কর্মকাণ্ড স্মার্ট বাংলাদেশ গড়ার অন্তরায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:০৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:০৬

সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে শিক্ষিত বেকার বৃদ্ধির পাঁয়তারা করছে। এর মাধ্যমে দেশের শিক্ষিত সমাজ সবচেয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বিসিএসের প্রতি আস্থা হারাবে। এতে বাংলাদেশ থেকে মেধা পাচার বেড়ে যাবে, যা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান অন্তরায়। এসব অভিযোগ করেছেন ৪৩তম বিসিএসের ফল প্রত্যাশীরা।

সোমবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিল এবং নন-ক্যাডার পদসংখ্যা বৃদ্ধির দাবিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৩তম বিসিএসের ফল প্রত্যাশীদের মুখপাত্র নাসির উদ্দীন। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ১৯৭২ সালে গড়া সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশন বেকারদের কর্মসংস্থান যোগান দেওয়ার অভিভাবকস্বরূপ। পিএসসি থেকে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞতি প্রকাশ হয়। পরে ধাপে ধাপে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় অংশগ্রহণের পর আমরা যখন যোগ্য প্রার্থী হিসেবে একটি ক্যাডার অথবা নন-ক্যাডার থেকে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছি, তখন জানতে পারি ৪৩তম বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল একসঙ্গে প্রকাশ করতে যাচ্ছে পিএসসি। তড়িঘড়ি করে নেওয়া এই অপরিকল্পিত সিদ্ধান্ত আমরা ৪৩তম বিসিএসের চাকরি প্রার্থীদের ওপর বিনা মেঘে বজ্রপাতের মতো। ’

তিনি বলেন, ‘পিএসসি গত ১৪ ডিসেম্বর মধ্যরাতে কতকগুলো অকার্যকর পদসহ মাত্র ১ হাজার ৩৪২টি পদের একটি নন-ক্যাডার পছন্দ তালিকা প্রকাশ করেছে। আমরা এই বৈষম্যমূলক নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিল করে ক্যাডার, নন-ক্যাডার ফল আলাদাভাবে প্রকাশের দাবি জানাই, যাতে পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদসংখ্যা বৃদ্ধি করতে পর্যাপ্ত সময় পায় এবং আগের বিসিএসগুলোর মতো নন-ক্যাডার থেকে বেশি পরিমাণ চাকরি দেওয়ার ঐতিহ্য রক্ষা করতে পারে।’

৪৩তম বিসিএসের ফল প্রত্যাশীদের এই মুখপাত্র আরও বলেন, ‘আগে ক্যাডার ও নন-ক্যাডার ফল পৃথকভাবে প্রকাশিত হতো। এতে বিসিএসে সর্বমোট ১ হাজার ৫০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডার বঞ্চিত যোগ্য মেধাবী প্রার্থীরা অধিক সংখ্যক নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হতেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নন-ক্যাডার থেকে বেশি সংখ্যক নিয়োগ দেওয়াকে উৎসাহিত করলেও বর্তমান কমিশন কেন নন-ক্যাডার পদে নিয়োগকে সংকুচিত করছে, সেটি আমাদের মনে প্রশ্ন তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি, সদ্য প্রকাশিত নন ক্যাডার পছন্দ তালিকা বাতিল করে অধিকসংখ্যক প্রার্থীর চাকরির সুপারিশের ব্যবস্থা এবং আগের বিসিএসগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বৈষম্য কমাতে হবে। কারণ ৩৮তম বিসিএসে নন-ক্যাডার থেকে ২ হাজার ৯৬৫ জনকে সুপারিশ করা হয়েছিল। এরপর এটিকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে ৪০তম বিসিএস থেকে নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেয় পিএসসি। ওই বিসিএসে নন-ক্যাডারের জন্য ৪ হাজার ৪৭৮ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখান থেকে সুপারিশপ্রাপ্ত হন ৩ হাজার ৬৫৭ জন। ৪১তম বিসিএসে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি ছিল ৪ হাজার ৫৩ জনের। সেখান থেকে সুপারিশপ্রাপ্ত হন ৩ হাজার ১৬৪ জন। বাকি পদগুলো যোগ্য প্রার্থীর অভাবে শূন্য থাকে। ৪৩তম বিসিএসে নন-ক্যাডার বিজ্ঞপ্তিতে ১ হাজার ৩৪২টি পদ রয়েছে। এর মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য বরাদ্দ আছে মাত্র ৩৬০টি পদ, যা  নজিরবিহীন এবং বৈষম্যমূলক।

তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে জানতে চাইলে নাসির উদ্দীন বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজন হলে পিএসসির সামনে অনশন করবো। তবে আমাদের ধারণা, এর আগেই তারা আমাদের দাবি মেনে নেবে।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– মো. আশিকুর রহমান, মুইজউদ্দীন, হাসান আজিজুল, মারুফ হোসেন, গোলাম ফারুক, মো. ফারুকুল ইসলাম, মো. আহাদুল ইসলাম।

/এএজে/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী