ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১২

রাজধানীর নিউমার্কেট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলসহ ১১ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এই আদেশ দেন।

রিমান্ড পাওয়া অপর আসামিরা হলেন– কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশ, হাজী বাহা উদ্দিন নোবেল, মো. জাকির হোসেন, মো. খন্দকার নজরুল ইসলাম, মো. সুমন, মো. রাকিবুল ইসলাম, মো. নুরুল আমিন পায়েল, মো. কায়কোবাদ হোসেন কবির, মো. লিটন হোসেন ও মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে হাজির করা হয় আজ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জিজ্ঞেসাবাদের জন্য প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তা বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষে আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে। উভয় পক্ষের শুনানি শেষ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বানচালের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় অন্তঘাতমূলক কার্যক্রম চালাতে লিফলেট বিলি করেন আসামিরা। এ সময় নিউমার্কেট থানারা নীলক্ষেত এলাকা থেকে তিন জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিউমার্কেট থানারা সোনারগাঁও রোডে প্রাইম প্রিন্টার্সে অভিযান চালিয়ে আরও আট জনকে গ্রেফতার করা হয়।

আবেদনে আরও বলা হয়, আসামিদের কাছ থেকে আনুমানিক ৫০ হাজার লিফলেট, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় উপাদান (গান পাউডার), ১৫টি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি অবিস্ফোরিত চকলেট বোমা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এম মাহবুবুল আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরণে আইনে মামলাটি দায়ের করেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম