মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন

ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৯ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৩২

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে নিহতদের স্মরণ করলেন সাধারণ মানুষ। ছবি: নাসিরুল ইসলাম

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে “নাশকতার বিরুদ্ধে সংক্ষুব্ধ সকল স্তরের জনগণ” ব্যানারে স্টেশনের সাত নম্বর প্লাটফর্মে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রজ্বালিত মোমবাতি হাতে এবং নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ

এর আগে ১৯ ডিসেম্বর নেত্রকোনা থেকে ঢাকায় আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ওইদিন ভোর পৌনে পাঁচটার দিকে ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার সময় নাশকতার শিকার হয়। এতে পুরোপুরি পুড়ে যায় তিনটি বগি। ট্রেনটি তেজগাঁও রেলস্টেশনে আসার পর আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন চালক। তখন ট্রেনটি সেখানে থামানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এরপর একটি বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করলেও এখনও প্রতিবেদন দেয়নি।

ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ

ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ

ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ .

/এএইচএ/এমএস/
সম্পর্কিত
এক গুদাম থেকে ছড়ালো আগুন, পুড়লো ২৬টি ঝুটের গুদাম
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
পদ্মায় দস্যুদের দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার