নির্বাচনে অংশ নেওয়ায় বাধা নেই সিলেট-২ এর স্বতন্ত্র প্রার্থী মুহিবুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১৯:১৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:১৯

সিলেট-২ আসনের (বিশ্বনাথ-ওসমানীনগর) স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি ও প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদন নিষ্পত্তি করে মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার ড. মুহাম্মদ ইয়াসিন খান। ওই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহিরের পক্ষে ছিলেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। শাহদীন মালিকের সঙ্গে ছিলেন মঞ্জুর আলম ও তায়্যিব-উল-ইসলাম।

পরে মঞ্জুর আলম জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। হাইকোর্টের আদেশের ওপর কোনও হস্তক্ষেপ না করায় মুহিবুরের নির্বাচন করতে কোনও বাধা নেই।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ উল্লেখ করে গত ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে আপিলের পর নির্বাচন কমিশনে (ইসি) ১৫ ডিসেম্বর তা নামঞ্জুর করেন।

পরে ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন মুহিবুর। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৪ ডিসেম্বর হাইকোর্ট নির্বাচনে অংশগ্রহণের অনুমতি ও প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশন ও কংগ্রেসের প্রার্থী মো. জহির আপিল বিভাগে পৃথক আবেদন করেন।

/বিআই/এফএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম