বিএনপি নেতা আমিনুল হকের রিমান্ড-জামিন না মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৫২

রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার দুই মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের রিমান্ড এবং জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এই আদেশ দেন। একইসঙ্গে তাকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন এক মামলায় আসামির ১০ দিন এবং আরেক মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পল্টন থানা-পুলিশ।

আমিনুল হকের পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ১৪ জানুয়ারি পল্টন মডেল থানার এক মামলায় আসামির এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন আদালত।

গত বছরের ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত পল্টন থানার একটি মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
মাদ্রাসা ছাত্রকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি গ্রেফতার
ঘুরতে গিয়ে চাঁদাবাজি দেখলেন বিচারক, মাঝিরা বললেন ‘আগে চাঁদা দিতে হয়নি’
ডিবি কর্মকর্তা নাজমুলসহ চার জনকে আদালতে হাজিরের নির্দেশ 
সর্বশেষ খবর
রেকর্ড বইয়ে আর্জেন্টিনা, এটি আছে আর কোন দলের?
রেকর্ড বইয়ে আর্জেন্টিনা, এটি আছে আর কোন দলের?
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা 
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা 
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল