বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক ও প্রকৌশলী নিতে চায় লিবিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৪, ১৭:১৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৮:২৬

বাংলাদেশ থেকে দক্ষ নির্মাণ শ্রমিক ও প্রকৌশলী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে লিবিয়া। সোমবার (২২ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালিব এস এম সুলায়মানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতেই লিবিয়ার রাষ্ট্রদূত সে দেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বর্তমান সরকারকে শুভ কামনা জানিয়ে দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে উল্লেখ করেন।

বৈঠকে উভয়পক্ষ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য-সম্প্রীতি, সুষ্ঠু-সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করাসহ লিবিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ শ্রমিক পাঠানো হবে। এ বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা একমত হয়েছেন। কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ‍যুগ্ম সচিব মো. আবু রায়হান মিঞা ও মো. সাজ্জাদ হোসেন ভূঞাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী