ঘুষ ছাড়াই চাকরি, তবে নেওয়া যাবে না যৌতুক: ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ২২:০৪ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২২:০৪

বাংলাদেশের ইতিহাসে ঘুষ ছাড়াই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে ১৭৩ জনের নিয়োগ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তবে কর্মক্ষেত্রে দিতে হবে সততার পরিচয়, বিয়েতেও নেওয়া যাবে না কোনও প্রকার যৌতুক।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সভাকক্ষে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭৩ জন কর্মচারীর সনদ বিতরণ ও প্রকৌশলী দিলীপ সেনের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্মাট দুর্যোগ ব্যবস্থাপনাসমৃদ্ধ সমাজ বিনির্মাণে প্রত্যেক মানুষের দুর্যোগ-সম্পর্কিত জ্ঞান ও সততা থাকা জরুরি। ১৭৩ জনকে ঘুষবিহীন নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন শুরু করায় অধিদফতরের মহাপরিচালক মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ঘুষ ছাড়াই নিয়োগের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কেন্দ্রীয় খাদ্যগুদামের প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী দিলীপ সেন রচিত দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক জ্ঞান গ্রন্থের প্রকাশনা উৎসবে বইটির গুরুত্ব সম্পর্কে নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় মানুষের সচেতনতা সৃষ্টিতে এই বই সমাজের ইতিবাচক প্রভাব ফেলবে।

মহাপরিচালক মিজানুর রহমান বলেন, এখন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে সততার চর্চা চলবে। অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে ইতোমধ্যেই শপথ নেওয়া হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল ইসলাম, যুগ্ম সচিব নাহিদ সুলতানাসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসও/এনএআর/
সম্পর্কিত
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
প্রকাশিত হলো লিটলম্যাগ ‘অন্তর্লোক’-এর প্রথম সংখ্যা
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসকের নিন্দা ও উদ্বেগ
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
সংবিধান সংশোধন বা সংস্কার ব্যর্থ হলে দায় বিএনপির: মাহমুদুর রহমান মান্না
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!