খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৪, ২২:২৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২২:২৪

রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারী ও মাদক কারবারীদের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে। তার নাম নাবিল আহমেদ (২২)। পেশায় সে ফ্রেস ফার্ম দুধের সাপ্লাইয়ার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও সিপাহীবাগ নবাবী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত সোয়া ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছুরিকাঘাতে আহত যুবক ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

আহতের বড় ভাই নাদিম আহমেদ বলেন, তার ছোট ভাই ফ্রেস ফার্ম দুধের সাপ্লাইয়ার। আজ সন্ধ্যায় বিভিন্ন জায়গায় দুধ সাপ্লাই দিয়ে টাকা কালেকশন করে বাসায় ফিরছিলেন। ওই সময় নবাবী মোড়ের পাশের গলিতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিনতাইকারী চশমা নাসির, কাজল, আজাদ ও কালা রাসেলসহ কয়েকজন তার গতিরোধ করে মাথার পেছনে, বাম পায়ে ও পিঠের নিচে ছুরিকাঘাতে আহত করে। এছাড়া তার কাছে থাকা মোবাইল ও ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এলাকার গলিতে তারা মাদকের ব্যবসা করে। কয়েক দিন আগে নাবিল প্রতিবাদ করেছিল গলিতে যেন মাদক বিক্রি না করে।

আহত নাবিল খিলগাঁ সিপাহীবাগ নবাবী মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। পরিবহন ব্যবসায়ী (লেগুনার) বদির উদ্দীন বাবুর ছেলে।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম