সিএনজিতে তুলে নারীর শ্লীলতাহানির অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ২৩:২০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২৩:২০

নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আমির হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) তেজগাঁও থানার বিজয় সরণি মোড়ে সিএনজির ভেতর এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভুক্তভোগী অভিযোগ করলে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার শিকার নারীর বয়স ২৭। তিনি বেসরকারি একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মহসীন।

তিনি জানান, গতকাল বিকালে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এ সময় আমির হোসেনও ওই স্থানে ছিল। তখন আমির হোসেন তাকে প্রস্তাব দেয় ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজিতে যাওয়ার জন্য। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে ভেবে রাজি হন ভুক্তভোগী শিক্ষার্থী। এছাড়া ৭০ বছর বয়সী আমির হোসেন তাকে ‘মা’ ডাকায় তিনি আশ্বস্তও হয়েছিলেন।

কিন্তু গাড়িতে উঠেই বৃদ্ধ আমির শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। যৌথভাবে ভাড়ার কথা থাকলেও আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেয় এবং তার ফোন নম্বর দেয়। ভুক্তভোগী লোক-লজ্জায় কাউকেই কিছু বলেননি।

মঙ্গলবার বিকালে আমির হোসেন তাকে কল করে এবং আবারও একসঙ্গে যাওয়ার প্রস্তাব দেয়। পরে ওই নারী শিক্ষার্থী থানায় অভিযোগ করলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেফতার করা হয়।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি