ইউএস-বাংলার বহরে নতুন উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৫

বেসরকারি এয়ারলাইন ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে ২১তম উড়োজাহাজ। এটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ মডেলের। এ নিয়ে এয়ারলাইনটির বহরে এটিআর ৭২-৬০০ উড়োজাহাজের সংখ্যা হলো ১০।

শনিবার (৩ ফেব্রুয়ারি)  বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন  উড়োজাহাজটি অবতরণ করে।

আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করেন ইউএস-বাংলার চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান। আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে নবসংযোজিত উড়োজাহাজটিকে বিমানবন্দরে ওয়াটার ক্যানন প্রদান করা হয়। এয়ারবাস ও এটিআর কোম্পানির যৌথ সমন্বয়ে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজটি  তৈরি করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৮৩ কোটি টাকা। নিজস্ব অর্থায়নে ক্রয় করা নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ মোট ২১টি বিমান রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ বিমান। নবসংযোজিত উড়োজাহাজটিকে বিমানবন্দরে ওয়াটার ক্যানন প্রদান করা হয়

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, ২০১৪ সালের ১৭ জুলাই দু’টি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করে ইউএস বাংলা। আগামী ৩ মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে দুইটি এয়ারবাস ৩৩০ বিমান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি ফ্রান্সের ব্লাগনাক এয়ারপোর্ট থেকে মিশরের কায়রো হয়ে দুবাই থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে মোট ৭৮টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন অভ্যন্তরীণ রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম