একই দিনে ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২ উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫২

বেসরকারি এয়ারলাইন ইউএস-বাংলার বহরে একই দিনে দুটি নতুন উড়োজাহাজ যুক্ত হলো। এর ফলে দেশি এয়ারলাইনগুলোর মধ্যে বড় বিমানবহরের মাইলফলক স্পর্শ করলো এয়ারলাইনটি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইউএস বাংলার বহরে দুটি উড়োজাহাজ যুক্ত হয়। একটি ৪৩৬ আসনের বৃহদাকার ‘এয়ারবাস ৩৩০-৩০০’ মডেলের, অন্যটি ‘বোয়িং ৭৩৭-৮০০’। ফলে এয়ারলাইনটি উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ২৩-এ।

আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানবহরে ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত  হয়েছে। উড়োজাহাজটি চীনের গুয়াংজু থেকে আজ বিকাল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দেওয়ার মাধ্যমে উড়োজাহাজটিকে অভ্যর্থনা জানানো হয়। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

ইউএস-বাংলা জানিয়েছে, নতুন যুক্ত হওয়া এয়ারবাসের এয়ারক্রাফটটি দিয়ে ভবিষ্যতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম সহ লন্ডন, রোম রুটে পরিচালিত হবে। তবে আপাতত এটি দুবাই, শারজাহ, মাস্কাট দোহা, কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে। 

ওয়াটার ক্যানন স্যালুট ইউএস-বাংলার নতুন এয়ারক্রাফট

এর আগে আজ শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে জর্জিয়া-সার্বিয়া হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে ২২তম ইউএস-বাংলার বহরের এয়ারক্রাফট ‘বোয়িং ৭৩৭-৮০০’। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দু’টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এয়ারক্রাফটগুলো গ্রহণ করার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের অগ্রযাত্রাসহ দেশের এভিয়েশনের মঙ্গলকামনা করে প্রার্থনা করা হয়।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমানবহরে ‘এয়ারবাস ৩৩০-৩০০’ আছে ৯টি, ‘বোয়িং ৭৩৭-৮০০’ ১০টি, ‘এটিআর ৭২-৬০০’ একটি এবং ‘ড্যাশ ৮-কিউ৪০০’ তিনটি এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই আরও একটি ‘এয়ারবাস ৩৩০-৩০০’ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে এয়ারলাইনটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম