মাঝ আকাশে অসুস্থ প্রবাসীকে ওমানে চিকিৎসা করিয়ে দেশে আনলো বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১০

প্রায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান ঢাকার দোহারের বাসিন্দা আশিক মিয়া খোকন। গত ২ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে দেশে ফেরার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রা করেন তিনি। যাত্রা শুরুর ১ ঘণ্টা পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সে কারণে ওই ফ্লাইট ওমানের মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রবাসী আশিক মিয়া।

বিমান জানিয়েছে, ফ্লাইটে আশিক মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। সেই ফ্লাইটের ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ওমানের মাস্কাট বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করেন। প্রথমে তাকে এয়ারপোর্টের ইমারজেন্সি ক্লিনিকে নেওয়া হয়, পরে সেখান থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার ব্রেইন  স্ট্রোক হওয়ায় সেদিন রাতেই মাস্কাটের সরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমান অফিসের কর্মকর্তাদের তত্ত্বাবধানে  আশিকের ওমানের ভিসা করা হয়। তিনটি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে ১১ ফেব্রুয়ারি ওমান থেকে বিজি৭২২  ফ্লাইটে ঢাকায় স্বজনদের কাছে তাকে পৌঁছে দেওয়া হয়। তার চিকিৎসার সব খরচ বহনের ব্যাপারে হাসপাতাল ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে বিমানের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে।

/সিএ/এফএস/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের