‘পোশাক খাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৩

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, পোশাক খাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। অগণিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে আমাদের পোশাক খাত। এটি দেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের সার্বিক কর্মপরিবেশ যাচাইয়ে পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক শিল্প, আর পোশাক খাতের মূল শক্তি আমাদের শ্রমিকরা। তাই শ্রমিকদের কল্যাণে ন্যায্য অধিকার এবং সুবিধাগুলো নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব।’

তিনি বলেন, ‘শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিষয়গুলোতে জাতীয় মানবাধিকার কমিশন সোচ্চার। আমাদের সবাইকে শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। শ্রমিকদের যথাযথ মজুরি নিশ্চিত করা হচ্ছে কিনা সে বিষয়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনও সুবিধাভোগী শক্তি যাতে আমাদের শ্রমিকদের অধিকার হরণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময় শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন কমিশনের প্রতিনিধি দল। পরিদর্শনের এক পর্যায়ে তিনি জানতে চান শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে কিনা। পাশাপাশি শ্রমিকদের মেশিন ব্যবহারে কোনও ঝুঁকি আছে কিনা। থাকলে সেগুলো মোকাবিলায় যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা আছে কিনা। নারী শ্রমিকদের কর্মপরিবেশ কেমন সেটাও গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে সংশ্লিষ্টদের বলা হয়।

রবিবার ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নায়ারণগঞ্জের ফতুল্লা এপারেলস লিমিটেড, আমানা নিটেক্স লিমিটেড, এমবি নিট ফ্যাশন লিমিটেড ও এমএস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেন। এ সময় শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, মজুরি, নতুন মজুরি কাঠামো প্রয়োগ, ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, ওভার টাইম মজুরি, শিশুদের ডে কেয়ার সেন্টার, শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা, বাক-স্বাধীনতা, মালিক-শ্রমিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধি দলে ছিলেন– কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সচিব সেবাস্টিন রেমা, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপ-পরিচালক এম রবিউল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ নাঈম চৌধুরী ও সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম