হলো না অফিসে যাওয়া, স্বামীর মোটরসাইকেলে চড়ে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

রাজধানীর সবুজবাগের মানিকদিয়া ক্লাব মোড়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ট্রাকচাপায় জারিন তাসলিমা (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্বামী মোটরসাইকেলচালক ফকরুল হাসান রিফাত আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জারিনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে স্থানীয়রা ওই ড্রাম ট্রাকটিকে চালকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ প্রসঙ্গে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আলী আহামদ বলেন, মোটরসাইকেল ও ড্রাম ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালকও আটক রয়েছে।

তিনি বলেন, স্ত্রীকে নিয়ে তার স্বামী মোটরসাইকেল চালিয়ে ওয়াবদা রোড হয়ে মানিকদিয়া ক্লাব রোড দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

জারিন তাসলিমা এসকিউ গ্রুপ গার্মেন্টসে মার্চেন্ডাইজার হিসাবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।  বতর্মানে কাঠেরপুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। 

/এআইবি/কেএইচ/আরআইজে/এনএল/
সম্পর্কিত
ডাস্টবিন ব্যবহার নিয়ে বিরোধ, রাজধানীতে পরিচ্ছন্নকর্মী গুলিবিদ্ধ
তেজগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢামেকে ৩ জন
সর্বশেষ খবর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
নতুন সম্পর্কে ব্র্যাড পিট, বাবার পদবি বাদ দিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির আরও দুই সন্তান
নতুন সম্পর্কে ব্র্যাড পিট, বাবার পদবি বাদ দিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির আরও দুই সন্তান
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন