দুই বাসের মাঝে চাপা পড়ে কাউন্টার ম্যানেজার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে রাকিবুল হাসান নাসির (৪৫) নামে এক বাস কাউন্টার ম্যানেজার নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিরের বোনের স্বামী ইসরাফিল জানান, সন্ধ্যার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারেন নাসির মারা গেছেন। নিহত রাকিবুল হাসান বরিশাল জেলার উজিরপুর উপজেলার দহর পার গ্রামের মৃত নাজেম আলীর ছেলে। নাসির সানারপাড় বাগমারা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার পরিবার থাকেন গ্রামের বাড়িতে। দুই ছেলের জনক ছিলেন তিনি। পাঁচ বোন তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সহকর্মী সুমন খান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা কাউন্টার কর্মচারী সুমন খান জানান, বনফুল পরিবহন বাস কাউন্টার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন রাকিবুল হাসান নাসির। যাত্রাবাড়ীতে নড়াইল কাউন্টারের সামনে থেকে বিকালে তাদের পরিবহনের বাসটি ছেড়ে যাচ্ছিল। এসময় সেখানে সেতু ডিলাক্স পরিবহনের বাসটি প্রবেশ করে। নাসির এসময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/জেইউ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম